বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিপক্ষে জার্মান রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত আলব্রেসট কনসে। আজ শনিবার ‘জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ’ নামে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত এ কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফল ডেভেলপমেন্ট কমিউনিকেশন (সিডিসি) এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বেশির ভাগ এলাকাই ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। এ রকম একটি দেশে যদি পরমাণু বিদ্যুৎকেন্দ্র হয়, তা হলে যেকোনো সময় ঝুঁকির মধ্যে পড়তে পারে।
জার্মান দূতাবাসের সহযোগিতায় জলবায়ু সচেতনতা-বিষয়ক একটি প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিডিসির নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর।