বাংলাদেশে পাচারকালে মিজোরামে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম থেকে বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান আটক করেছে মিজোরামের পুলিশ ও আসাম রাইফেলস। এসব অস্ত্র মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে তারা জানিয়েছে। পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিবিসির খবরে এ কথা বলা হয়।বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তসংলগ্ন মিজোরামের লিংপুই বিমানবন্দরের কাছ থেকে গত বৃহস্পতিবার ওই অস্ত্রের চালান আটক করা হয়।মিজোরামের পুলিশপ্রধান অলোক কুমার ভার্মা জানান, আটক করা অস্ত্রের মধ্যে ৪৬টি একে-৪৭ রাইফেলস, তিনটি লাইট মেশিনগান (এলএমজি) এবং দুটি ব্রাউনিং রাইফেল। এ ছাড়া এগুলোর সঙ্গে বিপুল পরিমাণ গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজন মিয়ানমারের নাগরিক হলেও তাঁরা ভারতে বসবাস করেন।অস্ত্রগুলো কোন দেশে তৈরি জানতে চাইলে মিজোরামের পুলিশপ্রধান বলেন, বেশ কয়েকটি সিঙ্গাপুরের তৈরি। আসাম ও মিজোরাম পুলিশ জানিয়েছে, দুই দিন অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো মিজোরাম থেকে ত্রিপুরা নেওয়া হচ্ছিল। তবে এগুলোর মূল লক্ষ্য ছিল বাংলাদেশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এই তথ্য জানা গেছে।