বাংলাদেশে প্রতি হাজারে ১১ জন শিশু মারা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি শিশুবিশেষজ্ঞ আকিও কোবেতা বলেছেন, বাংলাদেশে প্রতি হাজারে ১১ জন শিশু মারা যায়। এই মৃত্যু রোধে নবজাতক সেবাকেন্দ্রের (নিও-নেটাল কেয়ার ইউনিট) আধুনিকায়ন জরুরি। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ‘পেডিয়াট্রিক সার্জারি আপডেটস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এই তথ্য দেন। দুই দিনব্যপী কর্মশালার উদ্বোধনী দিনে তিনি মূল প্রবন্ধ পড়েন।জাপান-অস্ট্রিয়া ও বাংলাদেশের যৌথ সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগ এবং অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশ সেমিনারের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান, পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান তাহমিনা বানু, ঢাকা শিশু হাসপাতালের শিশুবিশেষজ্ঞ এম এ আজিজ প্রমুখ।আকিও কোবেতা বিভিন্ন শিশুরোগের কেস স্টাডি বর্ণনা করেন। সেমিনারে দেশের বিভিন্ন হাসপাতালের প্রায় ৩০ জন পেডিয়াট্রিক সার্জন অংশ নেন। আজ সেমিনারের শেষ দিনের কর্মসূচিতে রয়েছে ‘হাস্পারেন ডিজিস সার্জারি’ বিষয়ে কর্মশালা। এতে বিশেষজ্ঞ চিকিৎসক আকিও কোবেতা, কামরুজ্জামান ও রুহুল আমিন উপস্থিত থাকবেন।