প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে প্রতিবছর ২৮ হাজার এক দিনের নবজাতকের মৃত্যু হয়। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।সংস্থাটির বার্ষিক ‘স্টেট অব দ্য ওয়ার্ল্ডস মাদার রিপোর্ট’ শীর্ষক ওই প্রতিবেদনে ১৮৬টি দেশের শিশুমৃত্যুর ওপর আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, বিশ্বে প্রতিবছর যে সংখ্যক এক দিনের নবজাতক মারা যায়, তার প্রায় ৪০ শতাংশই দক্ষিণ এশিয়ার। এএফপি।