বাংলাদেশে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কানাডা। আজ সোমবার ঢাকার কানাডীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করেন দেশটির হাইকমিশনার হিদার ক্রুডেন।

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন হিদার ক্রুডেন। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে ক্রুডেন আশা প্রকাশ করেন, একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বর্তমান অচলাবস্থা নিরসনে সব রাজনৈতিক দল সংলাপে বসবে। মত প্রকাশ ও সমাবেশ করার অধিকারের শান্তিপূর্ণ প্রয়োগ করবে।

দেশটি মনে করে, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার এবং বিরোধী দলের মধ্যে গঠনমূলক সংলাপ জরুরি। হরতাল বা আটক সংলাপের জন্য সহায়ক নয়।