বাংলাদেশে বিনিয়োগ নিয়ে নিউইয়র্কে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত শুক্রবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় ‘বাংলাদেশে বিনিয়োগে উজ্জ্বল সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে এনআরবি বিজনেস নেটওয়ার্ক।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক অধ্যাপক মো. হাসিবুর রশিদ বলেন, বাংলাদেশের আর্থিক অবস্থা স্থিতিশীল, সর্বত্রই বিনিয়োগের অবকাঠামো গড়ে উঠেছে। ফলে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন ঘটছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজধানী ঢাকাকেন্দ্রিক নয়, আঞ্চলিক উন্নয়নের ওপর জোর দিতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি দেশি-বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের ব্যবসা-বাণিজ্য আর বিনিয়োগের ধরনও পাল্টাতে হবে।
এনআরবি বিজনেস নেটওয়ার্কের পরিচালক হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মো. আকরাম হোসেন ও সোনালী এক্সচেঞ্জ ইনক-এর প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আতাউর রহমান। বিজ্ঞপ্তি।