বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করে একদল ব্রিটিশ বাংলাদেশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করে। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর জন্য প্রতিনিধিদলটির প্রতি আহ্বান জানান। খবর বাসসের।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেসবাউর রহমান। সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানায়, তারা পর্যটন, আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগকারীরা যাতে সহজে সেবা গ্রহণ করতে পারে, সে জন্য তারা বিনিয়োগ-সংক্রান্ত সেবাসমূহ বিকেন্দ্রীকরণে পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানায়।