বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক। ইতিমধ্যে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে তারা।গতকাল বৃহস্পতিবার তুরস্কের সাবেক বাণিজ্যমন্ত্রী কুরশাদ তুজম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।তুরস্কের আগ্রহকে স্বাগত জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সময় ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ভাকুর একুর উপস্থিত ছিলেন।