বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সড়ক যোগাযোগ ও গৃহনির্মাণ খাতে অধিক বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে মালয়েশিয়া। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে এই আগ্রহ ব্যক্ত করেছেন মালয়েশিয়ার সফররত বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেলো। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি আশাবাদী।’