বাংলাদেশে বিনিয়োগে তাইওয়ানের আগ্রহ রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাস্থ তাইওয়ান ট্রেড সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক শেরন টে বলেছেন, বাংলাদেশের বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগে তাইওয়ানের আগ্রহ আছে, তবে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের ওপর এ বিনিয়োগ নির্ভর করছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।এ সময় শেরন টে বৈদ্যুতিক পণ্য, বিভিন্ন যন্ত্রপাতি উৎপাদন ও সৌরশক্তি খাতে বিশ্ববাজারে তাইওয়ানের সাফল্যের কথা তুলে ধরেন।তাইওয়ানের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে দেশের অবকাঠামোগত উন্নয়নে শেরন টের প্রতি সহযোগিতার আহ্বান জানান মাহবুবুল আলম। তিনি ওষুধ, চামড়া ও তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প খাতে তাইওয়ানের বিনিয়োগের বিষয়েও গুরুত্ব আরোপ করেন।