বাংলাদেশে বিভিন্ন দল ও মতের সম্মান দেওয়া হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুসলিম সম্প্রদায়ের জন্য নিযুক্ত বিশেষ দূত ফারাহ আনোয়ার পণ্ডিত বলেছেন, বাংলাদেশে সুন্দর গণতন্ত্র রয়েছে এবং এই গণতন্ত্র টিকিয়ে রাখতে জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এই দেশে শুধু গণতন্ত্রকে মূল্য দেওয়া হচ্ছে তা নয়, বিভিন্ন দল এবং মতেরও সম্মান দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার টাঙ্গাইল সফরে গিয়ে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বাংলাদেশে চার দিনের সফরের প্রথম দিনই টাঙ্গাইলে আসেন তিনি।মার্কিন সরকারের বিশেষ দূত হিসেবে ৩০টির বেশি দেশ সফরের কথা উল্লেখ করে ফারাহ আনোয়ার বলেন, বাংলাদেশ সফরের সময় তিনি তরুণ-তরুণীদের সঙ্গে বেশি সময় কাটাতে চান। যুবসমাজের ভাবনা জানতে চান।টাঙ্গাইলে পৌঁছে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মার্কিন দূত। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসলামের সঙ্গে আমেরিকার কোনো যুদ্ধ নেই। আমেরিকার যুদ্ধ সন্ত্রাসবাদের সঙ্গে।’মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী তালুকদার, প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ খালেদসহ বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ফারাহ আনোয়ার শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে টাঙ্গাইলে প্রথম আলো বন্ধুসভার যুগপূর্তি অনুষ্ঠানে যোগ দেন।