বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিরুদ্ধ রায়
অনিরুদ্ধ রায়

ব্যবসায়ী গ্রুপ আরএমএমের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ রায়কে বেলারুশ সরকার বাংলাদেশে তাদের অনারারি কনসাল নিয়োগ করেছে। দেশের শিল্পায়ন ও রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার তাঁকে একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশে বেলারুশের প্রথম অনারারি কনসাল নিযুক্ত হওয়ার পর অনিরুদ্ধ রায় বলেন, বেলারুশ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
বেলারুশ বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত দ্রব্য ও হস্তশিল্প পণ্য আমদানি করে। বাংলাদেশ বেলারুশ থেকে আমদানি করে গম, সার ইত্যাদি। চলতি বছর বেলারুশ এলজিআরডি মন্ত্রণালয়কে পাঁচ কোটি মার্কিন ডলার মূল্যের যন্ত্রপাতি সরবরাহ করছে, যা নগরায়ণ ও নগর উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। এ ছাড়া বেলারুশ বাংলাদেশে আধুনিক কৃষি যন্ত্রপাতি তৈরির একটি কারখানা স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। ওই কারখানা তৈরি হলে সেখানে উৎপাদিত যন্ত্রপাতি বিদেশেও রপ্তানি করা হবে। বিজ্ঞপ্তি।