বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণে বাংলাদেশে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা অনুকূলে আসার বিষয়টি বিবেচনায় নিয়ে শিগগিরই আবার সব ধরনের কার্যক্রম চালুর আশা করছে প্রতিষ্ঠানটি।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলে যাঁরা কাজ করেন এবং এখান থেকে যাঁরা সেবা গ্রহণ করে থাকেন, তাঁদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি। সাময়িকভাবে বন্ধ থাকা অবস্থায় আমাদের গ্রাহকেরা যদি কোনো ধরনের তথ্য জানতে চান, তবে তাঁরা [email protected]এ ই-মেইল করে জানতে পারবেন।’
বর্তমানে ঢাকায় দুটিসহ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের চারটি অফিস রয়েছে।