বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নতুন পরিচালক বারবারা উইকহ্যাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবারা উইকহ্যাম
বারবারা উইকহ্যাম

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন বারবারা উইকহ্যাম। আগামী ১ জানুয়ারি তিনি ঢাকা আসবেন বলে আজ মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বারবারা ১৯৭৮ সালে কায়রোতে বিদেশিদের জন্য ইংরেজি শিক্ষার শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী ১০ বছর তিনি যুক্তরাজ্য, চীন, স্পেনসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও শিক্ষাদানের কাজে নিয়োজিত ছিলেন।
মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর বারবারা চারটি আলাদা মহাদেশের বিভিন্ন দেশে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলে যোগ দেন। বাংলাদেশে আসার আগে তিনি চীন, নেপাল, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক ও আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বারবারা যুক্তরাজ্যের লেইচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক এবং আধুনিক ভাষাতত্ত্বের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।