শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্যের মধ্যে শক্তিশালী সেতুবন্ধ রচনার লক্ষ্যে সরকার মাধ্যমিক স্তরে জীবনদক্ষতাভিত্তিক শিক্ষাক্রম চালু করবে।গত বৃহস্পতিবার থাইল্যান্ডের জমতিয়েনের একটি হোটেলে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসোক) মন্ত্রী পর্যায়ের ‘শিক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জন’ শীর্ষক বার্ষিক পর্যালোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ১৯৮৫ থেকে ২০০৮ সালের মধ্যে প্রাথমিকে ভর্তি দ্বিগুণ বেড়েছে, মাধ্যমিকে মেয়েদের ভর্তি ৬৭ ভাগে উন্নীত হয়েছে। এ ছাড়া শিক্ষার হার হয়েছে ৩৬ থেকে ৪৯ শতাংশ। তিনি ঝরে পড়ার হার কমানোর বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। থাইল্যান্ডের শিক্ষামন্ত্রী চিন্নাওয়ার্ন বুনিয়াকিয়াটের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চীনের শিক্ষামন্ত্রী লাও, ইউনিসেফের পূর্ব এশীয় প্যাসিফিক আঞ্চলিক শিক্ষা উপদেষ্টা ক্লিফ মেয়ারস প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।