বাংলাদেশে ভালো আছেন সংখ্যালঘুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপা গাঙ্গুলি
রূপা গাঙ্গুলি

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ ও চিত্রতারকা রূপা গাঙ্গুলি বলেছেন, ‘বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুরা ভালো আছেন। খুশিতে আছেন।’ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অংশগ্রহণ শেষে কলকাতায় ফিরে গত মঙ্গলবার বিজেপির রাজ্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রূপা গাঙ্গুলি জানান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছেন। রূপা বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলা হলে শেখ হাসিনা ব্যবস্থা নিচ্ছেন। তবে এটা তো তালা-চাবি নয় যে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া যাবে এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ হবে।’ তিনি বলেন, শেখ হাসিনা তাঁকে বলেছেন, বাংলাদেশে কোনোভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রশ্রয় দেওয়া হবে না। এখানে কোনো জঙ্গি কার্যকলাপ বরদাশত করা হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এখন তো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর তেমনভাবে সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে না। আমরা প্রতিবাদ করেছিলাম বলে ওখানে হিন্দুসহ সংখ্যালঘুদের অবস্থা ভালো হয়েছে।’