বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও চলাচল সীমিত করতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে। এতে বলা হয়েছে, বাংলাদেশে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ হুমকি অব্যাহত রয়েছে। তাই শুধু চাকরিজীবী মার্কিনদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা ঢাকায় থাকতে বলা হচ্ছে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, সতর্কতা জারি করা হলেও ঢাকায় মার্কিন দূতাবাস খোলা থাকবে। তবে মার্কিন নাগরিকদের ‘কঠোর নিরাপত্তাব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে ২০১৫ সাল থেকে উগ্রপন্থীদের সহিংসতা লক্ষ করা যাচ্ছে। গত বছরের জুলাইয়ে ঢাকার একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করা হয়।

সূত্র: নিউইয়র্ক টাইমস