বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমছে। গত কয়েক দশকে এই হার কমার পাশাপাশি মাতৃস্বাস্থ্য উন্নয়নেও অগ্রগতি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে গত মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সারা বিশ্বে মাতৃমৃত্যু ও মাতৃস্বাস্থ্য নিয়ে প্রকাশিত ডব্লিউএইচওর ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সাল থেকে গত বছর পর্যন্ত বিশ্বে মাতৃমৃত্যুর হার কমেছে ৪৫ শতাংশ। প্রতিবেদনে ১৯৯০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাতৃমৃত্যু ও মাতৃস্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত বছর সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি এক লাখে ১৭০ জন মায়ের মৃত্যু হয়েছে। ১৯৯০ সালে এই সংখ্যা ছিল ৫৫০। মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে বাংলাদেশ যে ধারাবাহিকভাবে উন্নতি করেছে, তা প্রতিবেদনের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে মাতৃস্বাস্থ্যের বিষয়ে বাংলাদেশ নিয়ে বলা হয়, দেশটি ‘উন্নতি করছে’।