বাংলাদেশে যাওয়ার আগে বিষয়টি পরিষ্কার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বিজেপির নেতা সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, ‘ভারতের অনেক পত্রিকাতেই খবর বেরিয়েছে, আপনার দলের এক সাংসদের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের যোগাযোগ আছে। মমতাজি, আপনি বাংলাদেশে যাচ্ছেন। যাওয়ার আগে এই বিষয়টি পরিষ্কার করুন।’
পশ্চিমবঙ্গের বর্ধমানে গতকাল মঙ্গলবার বিকেলে বিজেপি আয়োজিত জনসভায় সিদ্ধার্থ নাথ এসব কথা বলেন। তিনি ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে ওই রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত।
পশ্চিমবঙ্গে মমতা সরকারকে উৎখাত করে বিজেপির নেতৃত্বে সরকার গড়ারও ডাক দিয়ে জনসভায় বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ বলেন, ২০১৬ সালে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে।
অমিত শাহ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে। অথচ সাত মাসেই গোটা দেশে মোদি সরকার উন্নয়ন করে দেশের সম্মান বাড়িয়ে দিয়েছে।
চার মাস আগে গত ২ অক্টোবর এই বর্ধমানের খাগড়াগড়েই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।