বাংলাদেশে যাতায়াতে বিশেষ পাসপোর্ট ১৫ নভেম্বর থেকে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নাগরিকদের শুধু বাংলাদেশে যাতায়াতের জন্য যে বিশেষ পাসপোর্ট (ইন্ডিয়া-বাংলাদেশ পাসপোর্ট-আইবিপি) দেওয়া হতো, সেই ব্যবস্থা ১৫ নভেম্বর থেকে বন্ধ করে দিচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, অরুণাচল, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও নাগাল্যান্ড বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী এই রাজ্যগুলোর জন্য এই বিশেষ পাসপোর্ট দিত সংশ্লিষ্ট রাজ্য সরকার।
ভারতের আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা গীতিকা শ্রীবাস্তব বলেন, গত ২৮ জানুয়ারি দুই দেশের মধ্যে নতুন যাতায়াতব্যবস্থা চুক্তির ফলে চালু নতুন ব্যবস্থাপনায় এই বিশেষ পাসপোর্টের প্রয়োজনীয়তা আর নেই। ১৯৭২ সালের আগস্টে এই বিশেষ পাসপোর্ট (আইবিপি) সুবিধা চালু হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া।