বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হলেন রুশনারা আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশনারা আলী
রুশনারা আলী

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীকে বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই নিয়োগকে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের বাণিজ্য আগ্রহের প্রকাশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের এক বার্তায় বলা হয়, রুশনারা আলী বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি ও যুক্তরাজ্যের কোম্পানিগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতিতে ভূমিকা রাখবেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বাংলাদেশের অর্থনীতি সাফল্যজনকভাবে এগিয়ে যাচ্ছে। এখানে যুক্তরাজ্যের কোম্পানিগুলোর কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বৃদ্ধির জন্য রুশনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হয়।
রুশনারা আলী বলেন, এই নিয়োগে তিনি উচ্ছ্বসিত। যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ বিভাগ বাংলাদেশকে অন্যতম সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল হিসেবে মূল্যায়ন করছে।
রুশনারা আলী ২০১০ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে বেথনাল গ্রিন অ্যান্ড বাউ এলাকা থেকে এমপি নির্বাচিত হন।