বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে অনুপ চেটিয়ার পুনঃ আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কারাগারে থাকা অনুপ চেটিয়া রাজনৈতিক আশ্রয়ের জন্য বাংলাদেশের আদালতে পুনরায় আবেদন করেছেন। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের এক খবরে বলা হয়, গতকাল রোববার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শম্ভু সিং বলেন, ‘আমরা জানতে পেরেছি, অনুপ চেটিয়া বাংলাদেশের একটি আদালতে আবারও রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন।’