বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে দেশটির সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করার দাবিতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিজেপি।
দলীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল উপহাইকমিশনের এইচওসির হাতে স্মারকলিপিটি তুলে দেয়। বিকেলে একই দাবিতে বিজেপির উদ্যোগে কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।