বাংলাদেশে সুরক্ষিত সংখ্যালঘুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও অসম গণপরিষদের নেতা প্রফুল্ল কুমার মহন্ত বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা সুর‌ক্ষিত আছে। গত বুধবার গুয়াহাটিতে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। আসামের দৈনিক যুগশঙ্খ পত্রিকায় গতকাল বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়।

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন প্রফুল্ল কুমার মহন্ত। ঢাকা থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রফুল্ল কুমার বলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে জানতে পারেন, বাংলাদেশে সংখ্যালঘুরা এখন সুর‌ক্ষিত। সংখ্যালঘুদের ওপর হামলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে হাসিনা সরকার।