বাংলাদেশে স্থায়ী দূতাবাস চালু করবে গ্রিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গ্রিস শিগগিরই এ দেশে স্থায়ী দূতাবাস চালু করবে।গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে বঙ্গভবনে পরিচয়পত্র পেশকালে বাংলাদেশে গ্রিসের নবনিযুক্ত রাষ্ট্রদূত আইয়োন্নিস ই. রাপটাকিস এ কথা জানান।রাষ্ট্রপতি গ্রিসে কর্মরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশের কৃষি, শিপিং, পর্যটন, আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে গ্রিস সরকারের সহযোগিতা কামনা করেন। বাসস।