প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কাজ করা কানাডীয় প্রতিষ্ঠান ডায়াগনোজ ইনকরপোরেটেড বাংলাদেশের চোখের রোগীদের সেবায় স্থানীয় প্রতিষ্ঠান আইজ ফর অলের (ইএফএ) সঙ্গে কাজ করবে। গত সোমবার ডায়াগনোজের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় ইএফএর। বাংলাদেশে ডায়াগনোজের অংশীদার হিসেবে কাজ করবে ইএফএ। এ দেশে ডায়াবেটিস রোগের কারণে সৃষ্ট চোখের সমস্যা নিয়ে কাজ করতে ব্যবহার করা হবে ডায়াগনোজের প্রযুক্তি। ডায়াগনোজের প্রযুক্তি এ দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন ইএফএর সহপ্রতিষ্ঠাতা জাহেদ চৌধুরী। কানাডিয়ান ইনসাইডার