বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে চাপ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের ওপর ‘চাপ দিতে’ ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। গতকাল মঙ্গলবার দলটি এ দাবি জানায়।বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি রাহুল সিনহা গতকাল কলকাতায় এক সংবাদ সম্মেলনে দাবি জানিয়ে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের উচিত দেশটির সরকারের ওপর চাপ সৃষ্টি করা। এ ছাড়া সহিংসতার কবলে পড়ে যাঁরা ভারতে শরণার্থী হয়ে আসছেন, তাঁদের জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের উচিত খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা।’ পিটিআই।