দেশে ডায়াবেটিস আক্রান্তদের ৯৫ শতাংশ টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ৯৫ শতাংশ টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। এদের মধ্যে ৭০ শতাংশ রোগ প্রতিরোধযোগ্য। এই প্রতিরোধের জন্য দরকার সচেতনতা বৃদ্ধি। আজ রোববার ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন।
বাংলাদেশ ডায়াবেটিস সমিতি রাজধানীর বারডেম হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অধ্যাপক এ কে আজাদ খানের লেখা ‘বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পথপরিক্রমা’ এবং মো. আবদুল মজিদের লেখা ‘স্বাস্থ্যসেবায় ৬০ বছর: বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’ এই দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।