বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্বের জন্য অনুকরণীয়হয়ে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। ৪১তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সম্পর্কে এ মন্তব্য করেন। নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন গত সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বিজয় নামবিয়ার মুনের বাণী পড়ে শোনান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নাসের আবদুুল আজিজসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের কুটনীতিবিদ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদও অনুষ্ঠানে যোগ দেন।নাসের আবদুল আজিজ তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিবিদেরা নিজ নিজ দেশের পক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানান।আবদুুল মোমেন বলেন, বাঙালির অগ্রযাত্রার ইতিহাস দীর্ঘ। যে জাতি স্বাধীনতার জন্য ৩০ লাখ জীবন উৎসর্গ করতে পারে, তাদের অদম্য উত্থান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ উপস্থিত হলে সবাই তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, তাঁর প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা দেখে তিনি আপ্লুত। চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরই তাঁর দেশে ফেরা নির্ভর করছে।