বাংলাদেশের অবস্থান অষ্টম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, সরকারের দায়িত্বশীল নারী সহায়ক নীতির কারণে বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন, ২০১২-এ বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করেছে। রাজনীতিতে নারীর ক্ষমতায়নের বিষয়টি বিবেচনায় বাংলাদেশ এ অবস্থানে উঠে এসেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আয়োজিত ‘ভবিষ্যতে সমান অংশীদারি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে দীপু মনি এসব কথা জানান।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। ইউএনবি।