বাংলাদেশের অর্থনীতি অন্য দেশের তুলনায় অনেক ভালো রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পৃথিবীজুড়ে বাণিজ্য ও বিনিয়োগ প্রবৃদ্ধিতে নেতিবাচক অবস্থা বিরাজ করছে। এমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি অন্য দেশের তুলনায় অনেক ভালো রয়েছে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশে ৪০ শতাংশ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।’ অর্থমন্ত্রী রোববার বিকেলে সিলেট সদর উপজেলার দশগ্রাম বাজারে মোগলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ মুহিবুর রহমান মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগের নেতা সুজাত আলী, নাসির উদ্দিন খান, মাহফুজুর রহমান, মো. নিজাম উদ্দিন, মকসুদ আহমদ প্রমুখ।