বাংলাদেশের ইতিহাসের জন্য আগামী নির্বাচন হবে সন্ধিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আগামী নির্বাচন এ দেশের ইতিহাসের জন্য এক সন্ধিক্ষণ। কারণ, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক 
প্রক্রিয়াকে টেকসই করার ক্ষেত্রে একটি সুযোগ তৈরি করছে।
ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন গতকাল রোববার বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এ মন্তব্য
করেন। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে এ মন্তব্য
করেন তিনি। সংগঠনের সভাপতি ইমরান আলমের সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বশির
আহমাদ।
শান্তিপূর্ণভাবে চার সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ পরিস্থিতিতে বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু
নির্বাচন সম্ভব কি না, জানতে চাইলে হাইকমিশনার বলেন, নির্বাচনে যেসব দল অংশ নেবে, তারাই আলোচনা করে ঠিক
করবে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলেরই একটি প্রক্রিয়াকে আঁকড়ে ধরে রাখা ঠিক
হবে না। নির্বাচন-প্রক্রিয়া দেখার জন্য পর্যবেক্ষক রয়েছেন। পরিস্থিতি দেখে তাঁরা প্রক্রিয়ার ব্যাপারে মতামত দেবেন।
হিদার ক্রুডেন বলেন, ‘বিএনপির প্রতি আমাদের বার্তা হচ্ছে, আপনাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত। আর আওয়ামী
লীগের প্রতি আমাদের বার্তা হচ্ছে, আপনারা নির্বাচনের জন্য এমন একটি প্রক্রিয়া খুঁজে বের করুন, যেখানে লোকজন ভোট
দেওয়ার স্বাধীনতা ভোগ করবেন।’