বাংলাদেশের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পরিপন্থী। ‘পরিস্থিতির অবনতি ঘটাতে পারে’—এমন তৎপরতা থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।