প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্ট গ্যারি সি কে হুয়াং বলেছেন, বাংলাদেশের উন্নয়নে রোটারি ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।
গত শনিবার ঢাকার মহাখালীর রাওয়া মিলনায়তনে রোটারি ক্লাব অব ঢাকা রয়েলের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ক্লাবের প্রেসিডেন্ট শিরিন আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন রোটারি বাংলাদেশের গভর্নর এস এ এম শওকত হোসেন, সাবেক গভর্নর মীর আনিসুজ্জামান, গোলাম মুস্তাফা প্রমুখ। তাইওয়ানের শিল্পপতি গ্যারি সি কে হুয়াং অনুষ্ঠানে বাংলাদেশ রোটারির উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি রোটারির পক্ষ থেকে বিভিন্ন স্কুলে কম্পিউটার বিতরণ ও ঢাকা শিশু হাসপাতালে পোলিও ইমিউনাইজেশন কার্যক্রমে অংশ নেন। বিজ্ঞপ্তি।