বাংলাদেশের ওপরই ভারতীয়দের সবচেয়ে বেশি আস্থা: জরিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকেই সবচেয়ে বেশি বিশ্বাস করেন ভারতের মানুষ। আর তাঁদের সবচেয়ে বেশি অবিশ্বাস পাকিস্তানের প্রতি। ভারতের সম্প্রতি পরিচালিত এক জরিপ থেকে জানা গেছে ভারতীয়দের এ বিশ্বাস-অবিশ্বাসের কথা।‘সিএনএন-আইবিএন-দ্য হিন্দু ইলেকশন ট্রাকার সার্ভে’ শীর্ষক জরিপটি চালিয়েছে ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজ। জরিপের ফলাফল অনুযায়ী, ভারতের ভোটারদের মধ্যে ৩৭ শতাংশ মনে করেন, ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে। কিন্তু ১৫ শতাংশ মানুষ এ ক্ষেত্রে একমত নন। কোন দেশকে ভারত সবচেয়ে বিশ্বাস করতে পারে—এ প্রশ্নের জবাবে, জরিপে অংশগ্রহণকারীদের ৪৮ শতাংশ মত দেন বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের পরে আছে রাশিয়া (৪৬)।ভারতীয়দের মধ্যে মাত্র ১৪ শতাংশ মনে করেন, পাকিস্তানকেও বিশ্বাস করা হয়। ইউএনবি।