বাংলাদেশের কাছে প্রস্তাব চেয়েছে এসআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ক তথ্যকেন্দ্র (এসআইসি) দক্ষিণ এশিয়া অঞ্চলে উন্নত তথ্যপ্রবাহের জন্য স্থায়ী সার্ক নিউজ এজেন্সি (এসএনএ) প্রতিষ্ঠায় বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছে। খবর বাসসের।তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এবং শিগগিরই এই প্রস্তাব যথাযথ চ্যানেলে পাঠানো হবে।সূত্র জানায়, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নগর সম্পাদক অজিত কুমার সরকার সম্প্রতি ভুটানের পারোতে অনুষ্ঠিত সার্ক সংবাদ সংস্থাগুলোর মধ্যে সহযোগিতাবিষয়ক আঞ্চলিক সেমিনারে এসএনএ প্রতিষ্ঠার যে প্রস্তাব দেন, তা আনুষ্ঠানিকভাবে পেশের অনুরোধ জানিয়েছেন এসআইসির পরিচালক লক্ষ্মীবিলাস কৈরালা।মঙ্গলবার অজিত সরকারের কাছে পাঠানো এক চিঠিতে কৈরালা সার্ক নিউজ এজেন্সি প্রতিষ্ঠার ধারণার প্রশংসা করে বলেন, ‘সার্ক অঞ্চলে উন্নত তথ্যপ্রবাহের জন্য সার্ক নিউজ এজেন্সি গঠনে আপনার কর্মপ্রচেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এসআইসির আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিগগিরই একটি ধারণাপত্র পেশ করবে। বাসসের নগর সম্পাদক এবং তথ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক) সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার এ ব্যাপারে সচিবালয়ে এক বৈঠক করেন এবং অজিত সরকারের তৈরি প্রকল্প ধারণাপত্র (পিসিপি) আনুষ্ঠানিক চ্যানেলে পাঠানোর সিদ্ধান্ত নেন।