প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের এক নারী বাংলাদেশে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থ সংগ্রহ করছেন। ১৯ বছর বয়সী ইভা হেডলি ইয়র্ক শহরের বাসিন্দা। ওয়াই কেয়ার ইন্টারন্যাশনাল নামের একটি আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগী সংস্থার হয়ে তিনি আগামী মে মাসে বাংলাদেশ সফর করবেন। থাকবেন প্রায় তিন মাস। এই সময়ে তিনি স্থানীয় উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে সুবিধাবঞ্চিত মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার চেষ্টা করবেন। তবে বাংলাদেশে যাওয়ার আগে তাঁকে দেড় হাজার ইউরো সংগ্রহ করতে হবে। ইতিমধ্যে তিনি ৫৩৫ ইউরো সংগ্রহ করেছেন। তিনি জানান, অর্থ সংগ্রহের জন্য নিজের দৈনন্দিন ব্যয়ও কমিয়ে দিয়েছেন। এক ইউরোতে দিন পার করার চেষ্টা করছেন, যা লাখো সুবিধাবঞ্চিত লোকের দৈনন্দিন জীবনযাত্রার খরচ। দ্য ইয়র্ক প্রেস