বাংলাদেশের জন্য পদ্মা সেতু নির্মাণ গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আঞ্চলিক সংযোগের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে বাংলাদেশের জন্য পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত সিরো সাডোসহিমা গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।পদ্মা সেতু নির্মাণ, পানি শোধনাগার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রকল্পে ৬৭ কোটি ডলার সরবরাহ করার প্রতিশ্রুতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানকে ধন্যবাদ জানান। তিনি জাপানি দূতকে স্বাগত জানান এবং বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।সিরো সাডোসহিমা বলেন, বিশ্বস্ত বন্ধু হিসেবে তাঁর দেশ সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং দেশটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দেবে।সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ-উজ-জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।