বাংলাদেশের টিকাদান কর্মসূচির প্রশংসা করেছে গ্যাভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি) বাংলাদেশের টিকা ও প্রতিষেধক কার্যক্রমের প্রশংসা করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার এক হোটেলে গ্যাভির পরিচালনা পরিষদের সভায় গ্যাভির চেয়ারম্যান এই মন্তব্য করেন।গতকাল সরকারের এক তথ্য বিবরণী বলছে, ঢাকায় সফররত গ্যাভির গভর্নিং বডির সদস্যরা টিকা এবং প্রতিষেধক কার্যক্রমে বাংলাদেশ অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অনেক দেশের জন্য অনুপ্রেরণাদায়ক।গতকাল বৃহস্পতিবার গ্যাভি চেয়ারম্যান নরওয়ের সংসদের উপরাষ্ট্রপতি ড্যাগফিন হয়ব্র্যাটেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বাংলাদেশের টিকা ও প্রতিষেধক কার্যক্রমের ওপর তথ্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।