বাংলাদেশের তদন্তে সৌদি আরব সন্তুষ্ট: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যা তদন্তে বাংলাদেশের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে সৌদি আরব। এ ব্যাপারে বাংলাদেশের প্রতি দেশটির পূর্ণ আস্থা আছে। তবে হত্যাকারীদের সময়মতো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে, এটা সৌদি কর্তৃপক্ষের প্রত্যাশা।গতকাল বুধবার রিয়াদে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে এ অভিমত জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সল। এদিন দুপুরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই মন্ত্রী এক ঘণ্টার বেশি সময় আলোচনা করেন। তাঁদের আলোচনায় ওই হত্যাকাণ্ড-পরবর্তী পরিস্থিতি ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় উঠে আসে।এ ব্যাপারে দীপু মনি রিয়াদ থেকে ফোনে প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে হত্যার কারণ উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাঁকে জানিয়েছি। খালাফ বিন মোহামেদ সালেম আল আলীর হত্যাকাণ্ড বাংলাদেশে শোকের এক বিশেষ আবহ তৈরি করেছে। কারণ, সৌদি জনগণকে নিজেদের আপনজন মনে করে বাংলাদেশের মানুষ।’