প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের নিটওয়্যার (তৈরি পোশাক) পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে জাপান সে দেশের বাজারের জন্য উৎস বিধি শিথিল করতে রাজি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে জাপান এ সিদ্ধান্ত জানায়। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বৈঠকের পর সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি সকালে তাঁর দপ্তরে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী শিনসুকে সুগিইয়ামার সঙ্গে বৈঠক করেন।
২০১৩ সালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠকের সময় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের অংশ হিসেবে বৈঠকটি হয়।
জাপান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর শেখ হাসিনার টোকিও এবং শিনজো আবের ঢাকা সফরের পর গত ছয় মাসে বাংলাদেশে জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩ থেকে বেড়ে ২২৩ হয়েছে।