বাংলাদেশের নতুন শ্রমবাজার হংকং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নারী কর্মীদের জন্য নতুন বাজার হতে যাচ্ছে হংকং। আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দেশটি প্রায় ৮০ হাজার গৃহকর্মী নিতে চায়। এ ক্ষেত্রে প্রত্যেক কর্মী বেতন পাবেন ন্যূনতম ৪৯০ মার্কিন ডলার (প্রায় ৫০ হাজার টাকা)। সরকারিভাবে নিবন্ধন করে নারী কর্মীদের সেখানে পাঠানো হবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান। হংকংয়ের জনশক্তি রপ্তানিকারকদের একটি সংগঠন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।বাংলাদেশ থেকে গৃহকর্মী নেওয়ার বিষয়ে হংকং ব্যাপক আগ্রহ দেখিয়েছে জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘তারা আমাদের সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নারী কর্মীদের দুই মাসের প্রশিক্ষণ দেবে। মালয়েশিয়ার মতোই সরকারিভাবে নিবন্ধন করে কর্মী পাঠানো হবে। এ ক্ষেত্রে কর্মীদের কোনো খরচ হবে না।’ কবে নাগাদ এই নিবন্ধন হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী মাসেই তাঁরা নিবন্ধন শুরু করবেন।