বাংলাদেশের নারী সেনাদের প্রশংসায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর নারীরা ভীষণ উদ্যমী। তাঁরা নিজেদের আত্মবিশ্বাসের ওপর ভর করে সব প্রতিবন্ধকতা মোকাবিলা করতে সক্ষম।
মার্কিন সেনাবাহিনীর নারী প্রতিনিধি কর্নেল জেনিফার ওয়াকার এ মন্তব্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় তিন শ নারী কর্মকর্তার অংশগ্রহণে ঢাকায় সেনাসদর দপ্তরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এক মতবিনিময় অনুষ্ঠানে জেনিফার এসব কথা বলেন।
দুই দেশের সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের নিয়ে যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।