বাংলাদেশের প্রতিনিধি দলের বেস্ট পার্টিসিপেন্ট অ্যাওয়ার্ড অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার সব দেশের চিড়িয়াখানাগুলোর সংগঠন সাজার্কের ১০ম আন্তর্জাতিক সম্মেলনে বেস্ট পার্টিসিপেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। গত বুধবার এক ই-মেইল বার্তায় এই অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি জানিয়েছে সাজার্ক।গত ২১ থেকে ২৭ নভেম্বর নেপালের চিতোয়ানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের কারণে চিড়িয়াখানার প্রাণী তথা জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ও তার প্রতিকারের উপায়, নতুন আবির্ভাব হওয়া প্রাণীর রোগ প্রতিরোধে চিড়িয়াখানা কর্তৃপক্ষের করণীয়, চিড়িয়াখানায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দিকনির্দেশনা প্রস্তুত করতে সম্মেলনের আয়োজন করা হয়।চিড়িয়াখানার কিউরেটর এ বি এম শহিদ উল্লাহ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রতিনিধিদলের সদস্যদের সামগ্রিক ও দলগত দক্ষতার মাধ্যমে এই কৃতিত্ব অর্জিত হয়েছে। বুধবার সাজার্কের পক্ষ থেকে ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়েছে।