বাংলাদেশের প্রথম নারী সচিব খোদেজা আজমের ইন্তেকাল

বাংলাদেশের প্রথম নারী সচিব খোদেজা আজম (৭৭) গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার পাবনার মাধপুরে পৈতৃক গ্রামে তাঁকে দাফন করা হবে।
খোদেজা আজম ১৯৫১ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সারা পূর্ব পাকিস্তানের মেয়েদের মধ্যে প্রথম স্থান লাভ করেন। তিনি ১৯৯৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হন। পরে ছয় মাস শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ সাল থেকে পাঁচ বছর পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।