বাংলাদেশের প্রধান সমস্যা সহিংসতা ও অস্থিতিশীলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ব্যুরো অব কনফ্লিক্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন অপারেশন্স’ (সিএসও) একটি প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতা প্রধান সমস্যা। সংখ্যায় বৃদ্ধি পাওয়া তরুণ জনসংখ্যা, ধর্মভিত্তিক বিরোধ ও রাজনৈতিক নেতাদের লাগাতার সহিংস আচরণ ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ হিমশিম খাচ্ছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সিএসও তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, বাংলাদেশে অবস্থিত দূতাবাসের মাধ্যমে তারা সেখানকার সংখ্যালঘুদের আতঙ্কের বিষয়টি খতিয়ে দেখছে।
যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোতে সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের কার্যকর পদক্ষেপ নেওয়ায় সাহায্য করতে ২০১১ সালে সিএসও প্রতিষ্ঠিত হয়। সিএসও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোর ওপর নজর রাখে ও প্রয়োজনীয় বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরে। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।