বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতিতে অ্যাওয়ার্ড দিল এএএ

আমেরিকান শিক্ষা ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করেছে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ)। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের এক হোটেলে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেক ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মায়মুনা এন আহমেদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ক্রেইগ মেইসনার, সহজ-এর প্রতিষ্ঠাতা মালিহা কাদের, প্রকৌশলী কাজী খালেক আশরাফ, বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ফজলুল কবীর খান, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, মো. মতিউল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান), প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ও এএএর কো-চেয়ার মসিউর রহমান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিরা ক্রেস্ট তুলে দেন। এএএর প্রেসিডেন্ট নুসরাত ফিরোজ আমান সবাইকে ধন্যবাদ জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আরেফ সায়েদ, কোষাধ্যক্ষ রিতা লোহানীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন ১৯৯৮ সালে যাত্রা শুরু করে।