প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলেছে, সরকারের পদক্ষেপের কারণে সন্ত্রাসীদের পক্ষে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়েছে। চলমান অভিযানের কারণে ২০১৩ সালে বাংলাদেশে বড় ধরনের কোনো সন্ত্রাসের ঘটনা ঘটতে পারেনি।
গতকাল বুধবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সম্পূর্ণ বাস্তবায়নের পথে বাংলাদেশের অপরাধ বিচারব্যবস্থা এগিয়ে চলেছে। ২০১৩ সালে পার্লামেন্টে আইনটির বিস্তৃত সংশোধনী পাস হয়। এ সংশোধনীর খসড়া চূড়ান্তে মার্কিন বিচার বিভাগ ও অর্থ দপ্তরের বিশেষজ্ঞরা সহায়তা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় ২০১৩ সালের ২২ অক্টোবর সন্ত্রাসবিরোধী একটি চুক্তিতে সই করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।