প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ শীর্ষক প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার সাধারণ পরিষদের এক সভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রস্তাবটি উত্থাপন করেন। বিশ্ব সংস্থাটির সব সদস্যরাষ্ট্রের সমর্থনে তা গৃহীত হয়। সাধারণ পরিষদে ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবটি ১৯৯৯ সালে প্রথম উপস্থাপিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ‘শান্তির সংস্কৃতি দশক’ পালিত হয়। বাসস