বাংলাদেশের প্রার্থিতার পক্ষে জর্ডানের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ২০১৬-১৭ মেয়াদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে জর্ডানের সমর্থন চেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকায় পাওয়া এক বার্তায় জানা যায়, গত সোমবার নিউইয়র্কে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহের সঙ্গে বৈঠকে দীপু মনি এই সমর্থন কামনা করেন। খবর বাসসের।জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনের এক ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান বিশেষ সম্পর্কের বিবেচনায় জর্ডান সরকারের কাছে বাংলাদেশের প্রার্থিতা যথাযথ গুরুত্ব পাবে বলে নাসের আশ্বাস দেন।পররাষ্ট্রমন্ত্রী জর্ডানে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।